যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ থেকে পিছু হটবে না ইরানি সেনাবাহিনী

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পর আর কোনোভাবে পিছু হটার সুযোগ নেই।

বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মাশহাদ থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্রবিরতি ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকায় পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল।

তিনি দাবি করেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী হরমুজ প্রণালির পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করে, আর নিয়মিত নৌবাহিনী পূর্ব অংশ নিয়ন্ত্রণ করে।

জেনারেল আকরামিনিয়া বলেন, ইরানের সামরিক বাহিনী শত্রুকে তাদের কোনো লক্ষ্য পূরণ করতে দেয়নি এবং এই যুদ্ধের পর আর পিছু হটার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কোনো বিস্তারিত না জানিয়ে দাবি করেন যে যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং ভবিষ্যতে নতুন অস্ত্র হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি ইরানের সামর্থ্যের প্রশংসা করে বলেন, শত্রু যে সক্ষমতা আশা করেনি, ইরান সেটাই দেখিয়েছে।