নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন আরাঘচি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে ইরানি প্রতিনিধিদলসহ মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা কাতারের একটি প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। গত সপ্তাহে তারা ইরানের একটি প্রস্তাব মার্কিন কর্মকর্তাদের কাছে তুলে দিয়েছে। ওই প্রস্তাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ কমানোর বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি রয়েছে।

আইএসএনএ জানিয়েছে, বৈঠকে ইরানি প্রতিনিধিদল ও মধ্যস্থতাকারীরা সর্বশেষ প্রস্তাব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও অবস্থান নিয়ে আলোচনা করবেন।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। অর্থাৎ নিউইয়র্কে আরাঘচির বৈঠকটি হবে মধ্যস্থতাকারীদের সঙ্গেই; মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো কর্মসূচি নেই। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত