লেবাননে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৫১৬ জন নিহত হয়েছেন।
একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১০ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলজুড়ে চলমান হামলায় প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে এবং আহতদের একটি বড় অংশকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কয়েক মাস ধরে চলমান এই সংঘাতে প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অব্যাহত হামলার কারণে লেবাননের স্বাস্থ্যব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।
সর্বশেষ প্রকাশিত এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, মার্চের শুরু থেকে চলমান সংঘাতে মানবিক সংকট আরও গভীর হয়েছে এবং হতাহত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সূত্র: আলজাজিরা