কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৬ জুন) ভোরের দিকে দেশটির আকাশসীমায় প্রবেশ করা সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কুয়েতের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রগুলোকে বিভিন্ন আবাসিক এলাকার ওপরেই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়।
অবশিষ্ট ধ্বংসাবশেষ নিচে পড়ে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি ঘটালেও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সূত্র: আলজাজিরা