সৌদিতে হুতি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩ 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ এএম

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে সৌদি আরব। সোমবার চালানো এই হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের খামিস মুশায়াত, আবহা ও তাইফ শহরের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন সামান্য থেকে মাঝারি ধরনের আঘাত পান। পাশাপাশি অন্তত সাতটি বসতবাড়ি ও দুটি যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক্সে (টুইটার) দেওয়া বিবৃতিতে আল-মালিকি বলেন, পরিকল্পিত এসব হামলা হুথি মিলিশিয়াদের চরমপন্থী আদর্শ ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর সন্ত্রাসী মনোভাব স্পষ্ট করে দেয়।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আত্মরক্ষার নীতি মেনে দেশের সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জোট অত্যন্ত কঠোর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন