'ইরান হামলা চালালে ‘সবচেয়ে বড় ভুল’ হবে'

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ইসরায়েলের ওপর নতুন করে হামলা চালায়, তবে সেটিই হবে তাদের ‘সবচেয়ে বড় ভুল’।

শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাৎজ দাবি করেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান (আইআরজিসি) বারবার ইসরায়েলকে হুমকি দিয়ে আসছেন।

তিনি বলেন, ‘ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে তারা তাদের সবচেয়ে বড় ভুল করবে।’

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রসঙ্গও টেনে আনেন কাৎজ। তিনি বলেন, ‘হরমুজ হোক কিংবা বেসামরিক নাগরিকদের ওপর হামলা, কোনোটিই তাদের কাজে আসবে না। কোনো কিছুই আমাদের থামাতে পারবে না।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার ভাষ্যে, ‘আমাদের বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান সম্পন্ন করতে প্রস্তুত।’ সূত্র: আলজাজিরা