হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদন ছাড়া বিকল্প বা সমান্তরাল কোনো নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরান উপকূলীয় রাষ্ট্র হিসেবে যেসব বিষয় বিবেচনা করে, তার বাইরে থেকে গৃহীত কোনো সিদ্ধান্ত, অস্পষ্ট ব্যবস্থা বা সমান্তরাল নৌপথের মাধ্যমে চলাচলকারী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব নয়।
গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি নিয়ে যেকোনো গ্রহণযোগ্য কাঠামো অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এবং ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর পঞ্চম অনুচ্ছেদের আলোকে হতে হবে। অন্যথায়, নির্ধারিত সমান্তরাল নৌপথ স্থগিত করা হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ বলা হয়েছে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবা ব্যবস্থা নির্ধারণে ইরান ওমানের সঙ্গে আলোচনা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং প্রণালির উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের আলোকে পারস্য উপসাগরীয় অন্যান্য উপকূলীয় দেশের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। এ নিয়ে উভয় পক্ষের অবস্থান এখনো পুরোপুরি একমত হয়নি। সূত্র: আলজাজিরা
মার্কিন সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য বোঝা: ইরান
মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখতে জিসিসির সমর্থন চায় ইরান
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার অভিযান স্থগিত