লেবানন ইস্যুতে ট্রাম্পের অনুরোধ ভুয়া: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কথিত ‘সন্ত্রাসী টানেল’ লক্ষ্য করে অভিযান না চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছিলেন, এমন খবর সরাসরি নাকচ করে দিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, গণমাধ্যমে এমন দাবি করা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে লেবাননের টানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে বলেছেন।

তবে তিনি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া খবর বলে উল্লেখ করেন।

নেতানিয়াহুর ভাষায়, ‘আমি শুনেছি, গণমাধ্যমে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননের সন্ত্রাসী টানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে বলেছেন। এটি একটি গল্প, সম্পূর্ণ ভুয়া খবর।’

তিনি আরও বলেন, ‘তিনি আমাকে এ বিষয়ে কিছুই বলেননি, আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি। আমরা আমাদের নিজস্ব বিবেচনা এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করি।’ সূত্র: আলজাজিরা