ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আয়োজনে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি প্রমাণ করেছে যে ইসলামিক ইরানের জনগণ তাদের শহীদ নেতার প্রতি গভীর শ্রদ্ধা, অকুণ্ঠ সমর্থন এবং অবিচল আনুগত্য প্রকাশে একক কণ্ঠে ঐক্যবদ্ধ রয়েছে।
খামেনির জানাজায় মানুষের অভূতপূর্ব অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে গালিবাফ বলেন, ‘আজ ইসলামিক ইরানের গর্বিত ও অদম্য জাতি সর্বসম্মতিক্রমে তাদের মুজাহিদ শহীদ ইমামের পক্ষে সাক্ষ্য দিয়েছে।’
তার এই মন্তব্যের মাধ্যমে জানাজায় মানুষের বিপুল উপস্থিতিকে তিনি জাতীয় ঐক্য, জনগণের সংহতি এবং প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি দেশবাসীর গভীর শ্রদ্ধা ও সমর্থনের প্রতীক হিসেবে তুলে ধরেন।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার (৪ জুলাই) থেকেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ এই গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালের জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বরটি শোকাকুল মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
রাষ্ট্রীয় এই শোক আয়োজনের অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) তেহরানে এবং মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে বিশেষ শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের পবিত্র শহর নজফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। আগামী বৃহস্পতিবার তাঁর জন্মস্থান মাশহাদ শহরে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সূত্র: ডন
খামেনির জানাজায় সামনের সারিতে আইআরজিসি প্রধান
'যুদ্ধবিরতিতে যুদ্ধপ্রস্তুতি জোরদার করছে ইরান'
খামেনির শেষ বিদায়ে লাল পতাকায় প্রতিশোধের বার্তা