জর্ডানে প্রিন্স হাসান ও কিং ফয়সাল বিমানঘাঁটিতে ইরানের হামলা

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাদের দাবি, দেশটির প্রিন্স হাসান ও কিং ফয়সাল বিমানঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হামলায় যুদ্ধবিমান, ড্রোন অবকাঠামো এবং হেলিকপ্টার সংরক্ষণাগারে আঘাত হানা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামলায় আটটি নতুন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে এবং আরও দুটি ড্রোন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হেলিকপ্টার সংরক্ষণাগারে চালানো হামলায় মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা