'হরমুজে ইরানের দাবি বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক'

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচলে টোল আদায়ের বিষয়ে ইরানের দাবি আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ‘অত্যন্ত বিপজ্জনক নজির’ তৈরি করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার (২১ জুলাই) এক বক্তব্যে রুবিও বলেন, মধ্যপ্রাচ্যে যদি এমন একটি নজির তৈরি হয় যে কোনো রাষ্ট্র একটি আন্তর্জাতিক নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করবে এবং অর্থ না দিলে জাহাজে হামলা চালাবে, তবে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য অঞ্চলও একই ধরনের ঝুঁকির মুখে পড়বে।

তিনি বলেন, ‘যদি আমরা এমন একটি দৃষ্টান্ত তৈরি করি যেখানে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে টোল আদায় করবে এবং অর্থ না দিলে জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেবে, তাহলে এটি অত্যন্ত বিপজ্জনক নজির হয়ে দাঁড়াবে।

পরে বিশ্বের অন্য অঞ্চল, এমনকি এই অঞ্চলেও এর পুনরাবৃত্তি ঘটতে পারে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রুবিওর মন্তব্যও সেই প্রেক্ষাপটেই এসেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন