যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ধ্বংস হওয়া গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় একটি অংশ ইতোমধ্যে পুনর্নির্মাণ করছে ইরান। সেতু থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ঘাঁটি পর্যন্ত বিভিন্ন স্থাপনা দ্রুত পুনর্গঠন করা হচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা দ্রুত পুনরুদ্ধারের কারণেই হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চলতি মাসে আবারও সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও ইরান নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
বিশ্লেষকদের মতে, দ্রুত অবকাঠামো পুনর্গঠন ইরানের সামরিক সক্ষমতা বজায় রাখার কৌশলের অংশ এবং ভবিষ্যৎ সংঘাত মোকাবিলায় দেশটির প্রস্তুতিরও ইঙ্গিত বহন করে।