বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ওয়াশিংটনকে তীব্র কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বহুল পরিচিত মিম প্রকাশ করে তিনি আমেরিকান নীতিকে ব্যঙ্গ করেন। ছবিতে দেখা যায়, অন্যকে ফাঁসাতে গিয়ে শেষ পর্যন্ত কীভাবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে এনেছে।
পোস্টের বর্ণনায় স্পিকার কলিবফ লেখেন, "তেহরানকে শাস্তি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের, অথচ দিনশেষে ব্যারেলপ্রতি ১০০ ডলারের তেল দিয়ে নিজেদেরকেই শাস্তি দিয়ে বসলো। সত্যিই এটি '১০ এ ১০' পাওয়ার মতো অনন্য এক কৌশল!"
তিনি উল্লেখ করেন, অন্যকে ক্ষতিগ্রস্ত করতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারা এবং পরবর্তীতে নিজেকে নিরপরাধ বা ভুক্তভোগী সাজানোর প্রবণতা বোঝাতেই মূলত ইন্টারনেটজুড়ে এই প্রতীকী মিমটি ব্যবহৃত হয়।
সংবাদ সূত্র: পার্সটুডে
মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ : তরুণী গড়লেন ৫৩৭ কোটির সাম্রাজ্য
মোদির প্রকাশ্য ক্ষমা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল রাহুল
অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল গান্ধী