'শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে'

যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা শত্রুর ‘পূর্ণ আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে শুক্রবার (২৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

এক বার্তায় জোলকাদর বলেন, ‘অঞ্চলে ধোঁয়ার প্রতিটি স্তম্ভই প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক, নিরাপত্তা বা আর্থিক কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

তিনি দাবি করেন, তেহরানের ‘ধারাবাহিক ও নির্ভুল হামলা’ আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে জেগে ওঠা ইরানি জাতির ক্ষোভের বহিঃপ্রকাশ।

জোলকাদর আরও বলেন, মিনাব ও লামের্দে নিহত শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং শত্রুর ‘পূর্ণ আত্মসমর্পণ’ নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব হামলা অব্যাহত থাকবে। সূত্র: আলজাজিরা