যুক্তরাষ্ট্রকে কী সতর্কবার্তা দিল ইরান?

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ আরও বিস্তৃত হবে

যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা চালালে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হবে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। রোববার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, “আমি বিশ্বাস করি, যদি মার্কিনিরা আবারও ইহুদিবাদীদের (ইসরায়েল) ছলনায় পড়ে বা তাদের নির্দেশিত পথে চলে এবং বিশেষ করে বিমান হামলার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে ভৌগোলিকভাবে এ যুদ্ধের পরিধি আরও বাড়বে।”

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র এমন সময় এ মন্তব্য করলেন, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রে সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেবেন।

এদিকে, ইরানের সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেছেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল এবং অনাকাঙ্খিত।”

শেখারচির দাবি, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের নতুন কৌশল খুঁজছে। তার ভাষায়, “মার্কিনিরা যদি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়, সেটিও তাদের একক সিদ্ধান্তে সম্ভব হবে না। এ ক্ষেত্রে তাদের ইসরায়েলের সম্মতির প্রয়োজন হবে।”

সূত্র: আলজাজিরা