ইরান আপাতত কোনো বিদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানানো কিংবা নিজস্ব প্রতিনিধি দল বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাঘাই বলেন, 'এই মুহূর্তে আমরা কোনো প্রতিনিধি দলকে আতিথ্য দেওয়ার বা অন্য কোনো দেশে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছি না।'
তবে তিনি এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। পাশাপাশি ভবিষ্যতে কূটনৈতিক যোগাযোগ বা সফর পুনরায় শুরু হবে কি না, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি।
আঞ্চলিক উত্তেজনা ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানের পক্ষ থেকে এ মন্তব্য এলো। সূত্র: আলজাজিরা