তেহরানের পাল্টা হামলার ভয়েই ইরানে সামরিক হামলা বাতিল ট্রাম্পের

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:১৭ এএম

ইরানের শক্তিশালী সামরিক অবস্থান ও কড়া জবাব দেওয়ার সক্ষমতার মুখেই মূল সামরিক হামলা থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছে লেবানন ভিত্তিক সংবাদমাধ্যম 'আল-আহেদ'।

সংবাদমাধ্যমটির মূল্যায়নে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের যে আশঙ্কা ছিল, তা মূলত ইরানের সুদৃঢ় অবস্থান এবং যেকোনো আগ্রাসন প্রতিরোধের দৃঢ় বার্তার কারণেই তৈরি হয়েছে।

সামাজিক ও আঞ্চলিক চাপে ইরানে সামরিক অভিযানের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে—ট্রাম্পের এমন দাবিকে খারিজ করে দিয়ে আল-আহেদ জানায়, নিজের সৃষ্ট সংকট থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতেই তিনি বিভিন্ন দেশের অনুরোধের অজুহাত উপস্থাপন করেছেন।

সূত্র: পার্সটুডে (আল-আহেদ সংবাদের ভিত্তিতে প্রকাশিত)

HN
আরও পড়ুন