যুক্তরাষ্ট্রের টানা হুমকির কৌশল ব্যর্থ: গালিবাফ

যুক্তরাষ্ট্রের হুমকি, প্রতিশ্রুতি ভঙ্গ ও মনগড়া তথ্য প্রচারের কৌশল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমে বড় ধরনের হামলার হুমকি দেওয়া এবং পরে হঠাৎ আলোচনার আহ্বান জানানো অসৎ কূটনীতির পুনরাবৃত্তি।

তিনি বলেন, চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে হুমকি, পূরণ না করা প্রতিশ্রুতি এবং ভুয়া তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্র যে কৌশল অনুসরণ করছে, তা ব্যর্থ হয়েছে।

গালিবাফের ভাষ্য, এই ধরনের আচরণের পরিবর্তে সংশ্লিষ্ট পক্ষকে বিদ্যমান বাস্তবতা স্বীকার এবং আগের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

ইরানি স্পিকার আরও বলেন, তেহরান আর এমন নাটকীয়তার অংশ হতে চায় না এবং খালি হুমকি ও অবস্থান পরিবর্তনের এই ধারার অবসান হওয়া প্রয়োজন। সূত্র: মেহর নিউজ এজেন্সি