তেহরানে জুমার নামাজের খুতবায় আরবাইন উপলক্ষে ইরাকের জনগণ ও সরকারের আতিথেয়তার প্রশংসা করেছেন দেশটির জুমার নামাজের অন্তর্বর্তীকালীন নেতা হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাভাদ হাজ-আলি আকবারি।
শুক্রবারের (৭ আগস্ট) খুতবায় তিনি বলেন, ইমাম হুসাইনের শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে পালিত আরবাইন মুসলিমদের ঐক্যের প্রতীক। এ আয়োজনের মধ্য দিয়ে মুসলিম ঐক্য ও সংহতি দৃশ্যমানভাবে প্রকাশ পায় বলেও মন্তব্য করেন তিনি।
এ বছর আরবাইন শোভাযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে উল্লেখ করে হাজ-আলি আকবারি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের নিহত নেতার রক্তের প্রতিশোধের আহ্বানসংবলিত লাল পতাকা বিপুলসংখ্যক শোভাযাত্রাকারীর হাতে দেখা গেছে।
কারবালামুখী এসব তীর্থযাত্রায় সহযোগিতার জন্য ইরাকের জনগণ, সরকার, বিভিন্ন গোত্র, পবিত্র মাজারগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিদের এবং ইমাম হুসাইনের তীর্থযাত্রীদের আতিথেয়তাকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
ইরানি এই ধর্মীয় নেতা বলেন, ইরাকের জনগণের উদার আতিথেয়তা ইমাম হুসাইনের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং এটি মুসলিম উম্মাহর ঐক্য আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে।
তিনি ইরাকের জনগণের জন্য আরও সম্মান, বরকত ও সাফল্য কামনা করেন।
খুতবে নারীদের ইসলামী ঐতিহ্য হিসেবে হিজাব সংরক্ষণের আহ্বানও জানান হাজ-আলি আকবারি। তিনি বলেন, হিজাবের ঐতিহ্য হজরত ফাতিমা জাহরা ও অন্যান্য মুসলিম নারীর সময় থেকে চলে আসছে এবং তারা নারীদের জন্য আদর্শ। সূত্র: মেহর নিউজ এজেন্সি
ইরানপন্থী গোষ্ঠী ও হুথিদের যৌথ হামলার আশঙ্কায় সৌদি আরব
ইরান বেশিদিন যুদ্ধ চালাতে পারবে না: ট্রাম্প
'সৌদি বাহিনী, ভাড়াটে যোদ্ধা, সামরিক ঘাঁটির নিরাপত্তা নেই'