হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে নিজেদের আচরণ সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান কয়েকটি নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মোট ছয়টি দাবি বা শর্ত নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এসব শর্তের বিস্তারিত এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
জোলঘাদরের বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি যুক্তরাষ্ট্রের অবস্থান ও আচরণের সঙ্গে সরাসরি যুক্ত করছে তেহরান।
শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত জলপথটি খুলে দেওয়ার বিষয়ে ইরানের অবস্থান কঠোর থাকছে। সূত্র: ডন