যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত মেনে নেওয়ার আহ্বান রেজায়ির

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

ইরানের সঙ্গে কথিত আলোচনার বিষয়ে ‘ভুয়া খবর’ প্রচার বন্ধ করে তেহরানের সাতটি শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র সরকারকে ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এরপরও ওয়াশিংটন একজন মরিয়া জুয়াড়ির মতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে রেজায়ি লেখেন, ‘হাত গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি বন্ধ করুন। পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতাকে অস্বীকার করা বন্ধ করুন।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, সেগুলো মেনে নেওয়ার সময় এসেছে।

তবে রেজায়ির এই বক্তব্যে ইরানের সাতটি শর্তের বিস্তারিত উল্লেখ করা হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না, সে বিষয়েও পোস্টে নির্দিষ্ট তথ্য দেননি তিনি।

ওয়াইএ
আরও পড়ুন