শত্রুর প্রতি কোনো সদিচ্ছা নেই: পেজেশকিয়ান

শত্রুর প্রতি ইরানের কোনো ধরনের সদিচ্ছা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শত্রুপক্ষ শান্তির আহ্বান জানালে তা প্রত্যাখ্যান করা উচিত নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

ইরানের বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে ডন জানায়, পেজেশকিয়ান বলেছেন, শত্রুর প্রতি ইরানের কোনো সদিচ্ছা নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, শান্তির আহ্বান গ্রহণ করলেও শত্রুর প্রতারণার বিষয়ে অসচেতন থাকা যাবে না।

পেজেশকিয়ান বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শত্রু যে শান্তির আহ্বান জানায়, তা প্রত্যাখ্যান করা উচিত নয়। তবে এর অর্থ এই নয় যে শত্রুর কৌশল বা প্রতারণার বিষয়টি উপেক্ষা করতে হবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, কোনো চুক্তি হলে ইরান তা সম্মানের সঙ্গে করবে এবং সেই চুক্তি মেনে চলবে। তাঁর ভাষায়, ইরান চুক্তি করবে এবং সম্মানের সঙ্গে সেই চুক্তির প্রতি অটল থাকবে। সূত্র: ডন