'ফের হামলা হলে আরও শক্তিশালী জবাব দেবে ইরান'

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে ইরান আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দেবে বলে সতর্ক করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে শতভাগ প্রস্তুত অবস্থায় রয়েছে।

শেকারচি বলেন, যেকোনো নতুন হামলা মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তাহলে এবার এর জবাব আরও ভারী ও বিস্তৃত হবে।

তিনি আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য নতুন পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই আবার হামলা হলে তার প্রতিক্রিয়াও আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

ইরানি এই সামরিক কর্মকর্তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে দেন। তার বক্তব্য অনুযায়ী, ইরানের সামরিক প্রস্তুতি এখন শতভাগ পর্যায়ে রয়েছে এবং নতুন কোনো হামলা হলে তার জবাব আরও ব্যাপক হবে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল