গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিন নারী ও এক কিশোরী রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র।
আল জাজিরাকে চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, হামলায় অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায়। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
হামলার পরও ওই এলাকার আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলায় হতাহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।