ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন 'পরিপক্ক’: আইআরজিসি

আইআরজিসি (IRGC)-র এক জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী বালি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন 'পরিপক্কতার' পর্যায়ে পৌঁছেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-র অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তা আলী বালি জানান, তেহরানের অস্ত্র ও সরঞ্জাম তৈরির পুরো সামর্থ্য গড়ে তোলা হয়েছে তাদের নিজস্ব "অপারেশনাল বা যুদ্ধসংক্রান্ত প্রয়োজনের" ওপর ভিত্তি করে।

ইরানের ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের "ক্ষেপণাস্ত্র শিল্প আজ এমন এক আত্মনির্ভরশীল ও পরিপক্ক অবস্থায় পৌঁছেছে যে, এ ক্ষেত্রে অন্য কারো ওপর নির্ভর করার আর কোনো প্রয়োজন নেই।"

ক্ষেপণাস্ত্র তৈরীর এই উৎকর্ষতাকে ছবি আঁকা শেখার সাথে তুলনা করে তিনি বলেন, "আপনি যখন কোনো শিল্পের মূল কৌশল ও মাধ্যম পুরোপুরি আয়ত্তে নিয়ে আসবেন, তখন আপনি ইচ্ছেমতো যেকোনো ছবি আঁকতে পারবেন।"