সৌদি-ইয়েমেন বিরোধ মেটাতে সহায়তায় প্রস্তুত ইরান: বাঘাই

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসায় সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, ইয়েমেন ইস্যুতে ইরান তার নীতিগত অবস্থানে অটল রয়েছে এবং দুই পক্ষের মতপার্থক্য নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাত নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন বাঘাই। তিনি বলেন, দুই পক্ষের উচিত সংলাপের মাধ্যমে নিজেদের মতপার্থক্য দূর করা এবং কূটনৈতিক উদ্যোগের মধ্য দিয়ে বিরোধের সমাধান খুঁজে বের করা।

বাঘাই আরও বলেন, সংঘাতের অবসানে সহায়তা করতে ইরান সব সময়ই তার সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগ কাজে লাগাতে প্রস্তুত রয়েছে। সৌদি আরব ও ইয়েমেন, উভয় পক্ষ অনুরোধ জানালে এ উদ্দেশ্যে ইরান তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত বলেও জানান তিনি। সূত্র: 

ইরানের এই অবস্থানের মধ্য দিয়ে সৌদি আরব ও ইয়েমেনের বিরোধ নিরসনে সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনা ও শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগের ওপর তেহরানের গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। সূত্র: ডন