যুক্তরাষ্ট্র-ইসরায়েলে হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদের নির্দেশ খামেনি'র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে আনার উদ্যোগ নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এ লক্ষ্যে সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা বা ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের প্রতি দেওয়া তার সাম্প্রতিক নির্দেশনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, খামেনির নির্দেশনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে পর্যালোচনা ও হালনাগাদ করা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ, কেবল সরাসরি দৃশ্যমান স্থাপনাই নয়, দুই দেশের বিভিন্ন ধরনের সম্পদও যেন সামরিক বাহিনীর বিবেচনায় থাকা লক্ষ্যবস্তুর তালিকার আওতায় আসে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার বিবৃতিতে এই পদক্ষেপকে সামরিক কমান্ডারদের প্রতি দেওয়া নির্দেশনার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে লক্ষ্যবস্তুর তালিকায় কী ধরনের সম্পদ অন্তর্ভুক্ত করা হবে, সেগুলো চিহ্নিত করার প্রক্রিয়া কী কিংবা হালনাগাদ তালিকা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: ওয়ানা নিউজ