ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির উচ্চতর ফিকহশাস্ত্রের পাঠের কিছু অংশ প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। তাঁর সরকারি টেলিগ্রাম চ্যানেলে এসব পাঠ প্রকাশ করা হয়।
এসব পাঠে আয়াতুল্লাহ মোজতবা খামেনি সত্য ও অসত্যের শক্তির মধ্যকার সংঘাতের ঐতিহাসিক ধারাবাহিকতা ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মানব ইতিহাসের সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত এই সংঘাত অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে।
পাঠের একাংশে তিনি বলেন, “হজরত আদম (আ.)-এর সময় থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও বক্তব্য একই থাকবে। অন্য পক্ষও একই কথা বলে আসছে। ইতিহাসজুড়েই এই সংঘাত চলমান।”
সত্য ও অসত্যের পক্ষের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা একটি বাহিনী, যার নেতৃত্বে রয়েছেন নবী ও ওলিরা সত্যের অনুসারীরা। তারাও একটি বাহিনী; তারা অসত্যের অনুসারী।”
সূত্র: ইরনা (IRNA)