হরমুজে নৌমাইনে আঘাতে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবলো ট্যাংকার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ধরার খবর মিলেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য, খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর ট্যাংকার দুটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এর মধ্যে একটি সুপারট্যাংকারে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটিতে এখনো আগুন জ্বলছে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, ট্যাংকার দুটির পরিচয় জানা যায়নি। জাহাজ দুটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। মার্কিন সামরিক যুদ্ধবিমানের সহায়তায় গোপনে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করছিল সেগুলো।

তাদের দাবি, হরমুজ প্রণালির অননুমোদিত পথে চলাচলের সময় নৌমাইন বিস্ফোরণ ঘটিয়ে ট্যাংকার দুটিকে থামিয়ে দেয়। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। 

সূত্র: মেহের