গাজায় আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) একটি ক্লিনিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর। হামলায় সংস্থাটির দুই কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠনটি।
এক বিবৃতিতে ইউরো-মেড মনিটর বলেছে, ‘গাজায় সুস্পষ্টভাবে চিহ্নিত এমএসএফের একটি ক্লিনিকে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইউরো-মেড মনিটর। হামলায় দুই মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। অথচ ক্লিনিকটির অবস্থান সম্পর্কে আগেই ইসরায়েলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল।’
সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তাকর্মী ও তাঁদের কার্যক্রম পরিচালনার স্থাপনাগুলোকে ‘পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করার’ অভিযোগও তুলেছে।