হরমুজ প্রণালির আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত

হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

শনিবার (২৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক প্রথমে মার্কিন ড্রোনটির অবস্থান শনাক্ত করে এবং সেটিকে অনুসরণ করে। পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।

সূত্র: মেহের নিউজ এজেন্সি