ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর কমান্ডার ও সদস্যরা।
রোববার (২৯ নভেম্বর) ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনির মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা এ আনুগত্য প্রকাশ করেন।
ইরানের নৌবাহিনী দিবস পালিত হয় আজার মাসের ৭ তারিখে, যা এ বছর শনিবার (২৮ নভেম্বর) ছিল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনীর উচ্চপদস্থ কমান্ডার, কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের নৌবাহিনীর প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি, উপপ্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ফারামার্জ বেমানি এবং নৌবাহিনীর আদর্শিক ও রাজনৈতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম সাঈদ নাসির আল-ইসলামিসহ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।
নৌবাহিনীর প্রধান ও তাঁর সফরসঙ্গীরা ইমাম খোমেনির মাজারে ফুলের তোড়া অর্পণ করে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে ইসলামি বিপ্লবের আদর্শ ও মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নৌবাহিনীর কমান্ডার ও সদস্যরা শহীদদের সমাধিস্থল পরিদর্শন করেন। সেখানে তাঁরা ফাতিহা পাঠ করেন এবং ইসলামি বিপ্লব ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সূত্র: মেহর নিউজ এজেন্সি