লারিজানিকে হত্যার পর ইরানিদের নেতানিয়াহুর বার্তা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে দুর্বল করে তারা ইরানি জনগণকে তাদের নিজস্ব ভাগ্য নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাধীনতা অর্জনের সুযোগ দিচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) এক টেলিভিশনে ভিডিও ভাষণে নেতানিয়াহু দাবি করেছেন, কেন্দ্রীয় শাসক দলের প্রভাবশালী নেতা আলী লারিজানি নিহত হয়েছেন।

তিনি বলেন, 'এটি একবারে ঘটবে না, এবং সহজও হবে না। তবে যদি আমরা স্থির থাকি, ইরানি জনগণ তাদের ভবিষ্যত নিজের হাতে নেওয়ার সুযোগ পাবেন।' নেতানিয়াহু লারিজানিকে 'ইরান পরিচালনা করা গ্যাংস্টারদের চক্রের প্রধান' হিসেবে বর্ণনা করেছেন।

আগেই, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানিয়েছেন, লারিজানি ও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি হত্যার পর ইরানিরা 'আরও নিরাপদ' প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ইতিমধ্যেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যেতে নির্দেশ পেয়েছে।

ইরান এখনও নিশ্চিত করেনি যে লারিজানি নিহত হয়েছেন কি না, ফলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সত্যতা যাচাইয়ের জন্য এখনো অপেক্ষা করছে।

সূত্র: বিবিসি