যুদ্ধবিরতির চুক্তি নির্ভর করছে ইরানের ওপর: ট্রাম্প

যুদ্ধ থামবে কি না সেই সিদ্ধান্ত এখন ইরানের হাতেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, ইরানকে প্রমাণ করতে হবে তারা সত্যিই সংঘাত থামাতে চায়। অন্যথায়, পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ না করলে যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান চালিয়ে যাবে।

ট্রাম্প আরও দাবি করেছেন, আলোচনায় ফেরার উদ্যোগ ইরানের পক্ষ থেকেই এসেছে। তার মতে, তেহরানই এখন নতুন করে সমঝোতার পথ খুঁজছে এবং একটি চুক্তির দিকে এগোতে আগ্রহী।

তবে ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটনের আলোচনার সদিচ্ছা নিয়ে তেহরানের ‘পূর্ণ সংশয়’ রয়েছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের বক্তব্য ও বাস্তব পদক্ষেপের মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে, যা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। সূত্র: সিএনএন