ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির পূর্বে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক জরুরি বার্তায় স্পষ্টভাবে জানিয়েছে, অবরোধ করা এলাকায় অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ করলে তা জব্দ করা হতে পারে।
নাবিকদের উদ্দেশে দেওয়া বার্তায় সেন্টকম জানিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধের আওতায় থাকা এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তা পথিমধ্যে আটক, পথ পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে। সংশ্লিষ্ট জাহাজটি কোন দেশের পতাকাবাহী, সেটি বিচার না করেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তবে সেন্টকম আশ্বস্ত করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজগুলোর চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালি অবরোধ করার সময় ঘনিয়ে আসছে। সূত্র: আল–জাজিরা।