নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরুর পরিকল্পনা করছেন ট্রাম্প—এমন তথ্য পাওয়ার দাবি সিনেটর ক্রিস মারফির
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন সিনেটর ক্রিস মারফি। এ বিষয়ে তাঁকে ব্রিফ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
মারফি ট্রাম্পের এই পরিকল্পনাকে ‘পাগলামিপূর্ণ’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন, এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে ভেঙে দেবে।
তবে ট্রাম্প প্রশাসনের কথিত পরিকল্পনার বিস্তারিত বিবরণ, সম্ভাব্য সামরিক পদক্ষেপ কিংবা যুদ্ধ শুরুর নির্দিষ্ট সময় সম্পর্কে মারফির বক্তব্যে কিছু জানানো হয়নি।