সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মদিনার আকাশে দুটি ড্রোন ভূপাতিত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পবিত্র নগরী মদিনার আকাশে হুথি বিদ্রোহীদের পাঠানো দুটি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে জোটটি।

শুক্রবার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তাঁর অভিযোগ, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে।

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর পাঠানো একটি ড্রোন রিয়াদের আকাশে এবং আরেকটি মদিনা অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

এর আগে শুক্রবার মক্কা অঞ্চলেও হুথিদের পাঠানো একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা চলছে বলে অভিযোগ করেছে জোটটি।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন যাত্রী নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আরব নিউজ, ৩১ অক্টোবর ২০২৬।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত