কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্ব অংশে একটি উচ্চ বিদ্যালয় এবং একটি আবাসিক এলাকায় বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে বন্দুকধারীসহ দশজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ হামলার ঘটেছে। এতে টাম্বলার রিজে গুলি চালানোর ঘটনায় দশজন নিহত হয়েছেন। স্থানীয় একটি মেডিকেল সেন্টারে আরও ২৫ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারী নিজেই নিজেকে ‘শেষ করে দিয়েছেন’ বলে ধারণা করছে আরসিএমপি।
প্রাদেশিক সরকারের ওয়েবসাইটে টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা রয়েছে যেখানে ৭ম থেকে ১২ম শ্রেণী পর্যন্ত ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।