হরমুজ প্রণালিতে সামরিক অভিযান চালানোর জন্য ন্যাটো গঠিত হয়নি, এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে ফ্রান্স। দেশটির জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রুফো সতর্ক করে বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেই বিবেচিত হবে।
প্যারিসে দেওয়া বক্তব্যে রুফো বলেন, ন্যাটো মূলত ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি সামরিক জোট। হরমুজ প্রণালিতে অভিযান চালানো এর কাঠামো বা উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তার এই বক্তব্য এমন এক সময় এলো, যখন ইরান যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোর ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন।
ট্রাম্প এর আগে হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ না নেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাগুজে বাঘ’ বলেও কটাক্ষ করেন। সূত্র: আলজাজিরা