যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে এক গ্রিক নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।
ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ জানিয়েছে, লন্ডনভিত্তিক ইরানবিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল–এ কর্মরত এক সাংবাদিককে লক্ষ্যবস্তু বানানোর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।
অভিযুক্ত ইওয়ানিস আইদিনিদিস, বয়স ৪৬ বছর, জার্মানির মিউনিখে বসবাস করতেন বলে জানা গেছে। গত সপ্তাহান্তে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। তাকে শিগগিরই ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ আরও জানায়, অভিযোগের কেন্দ্রবিন্দুতে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা কার্যক্রম থাকলেও, জনসাধারণের জন্য কোনো বিস্তৃত নিরাপত্তা ঝুঁকি নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা