সেতু থেকে বাস খাদে, নিহত ৮

ভারতের উত্তরাখণ্ডে ঋষিকেশ-বদরীনাথ জাতীয় মহাসড়কে সেতু থেকে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরের আগে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে জানা গেছে, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগগামী বাসটি মহাসড়কের একটি সেতু থেকে নিচের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয়।

পরে ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বিশ্বনাথ সেবা পরিচালিত বাসটি রাত সাড়ে ৩টার দিকে হরিদ্বার থেকে যাত্রা শুরু করেছিল। প্রায় এক ঘণ্টা পর দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।