পরীক্ষায় এআই জালিয়াতির বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির অভিযোগ ও বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও পরীক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে অনিয়ম ঠেকাতে নেওয়া ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। পরীক্ষায় পোশাকের মধ্যে লুকানো ক্যামেরা ব্যবহারের আশঙ্কাও সামনে আসে।

পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তিনি ব্যর্থ হয়েছেন। এ কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির অপব্যবহার এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি দক্ষিণ কোরিয়ায় নতুন করে আলোচনায় এসেছে।
ঘটনাটি দেশটির শিক্ষাব্যবস্থায় পরীক্ষার নিরাপত্তা এবং এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

সূত্র: এএফপি।