হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীদের গ্রেফতারের দাবি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে তার আত্মীয়-স্বজনরা ছুটে আসেন বাসায়। কিন্তু নিরাপত্তার কারণে তার পরিবারের কেউ রাতে কারো সঙ্গে দেখা বা কথা বলেননি। 

শুক্রবার সকালে সবার সাথে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশ। হাদির মৃত্যুর ঘটনায় জাড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার প্রতিবেশী ও সহপাঠিরা। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। 

জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীরযোদ্ধাকে কেন নিরাপত্তা দেয়া হলো না, এনিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওসমান হাদির বাসায় বর্তমানে তার বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন।

 

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত