তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশের ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত সবসময় একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।’ বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন তিনি।

মোদি আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। আগামী দিনে দুই দেশের এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হবে বলে তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। বিএনপির এই বিশাল জয়ের পর ভারতের এই কূটনৈতিক বার্তা আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

DR/AHA
আরও পড়ুন