মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তার দলের নির্বাচনি ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং একইসাথে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একইসাথে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।
বার্তায় তিনি আরও বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও এগিয়ে নিতে এবং গভীর করতে একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।
একইসাথে ড. মোহাম্মদ মুইজ্জু পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে মালদ্বীপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস
