দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সারাদেশের বিভিন্ন স্থানে এ প্রাণহানির ঘটনা ঘটে। 

মাদারীপুরের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিলো।

এ ছাড়াও মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে মারা গেছেন এক কলেজ ছাত্র। সকালে বটতলা নতুন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত আরেকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আবার দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক শিক্ষার্থীর। আহত হয়েছেন অন্তত ৫ জন।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত