চীনের সুচো ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে স্কলারশিপের সুযোগ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে চীন। উন্নত গবেষণাগার, আধুনিক শিক্ষাব্যবস্থা ও ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখন চীনের দিকে ঝুঁকছেন। এরই ধারাবাহিকতায় চীনের ‘ডাবল ফার্স্ট ক্লাস’ খ্যাত সুচো ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত ‘সিএসসি স্কলারশিপ’ ঘোষণা করেছে।

১৯০০ সালে প্রতিষ্ঠিত সুচো ইউনিভার্সিটি চীনের অন্যতম প্রাচীন এবং গবেষণার জন্য সুপরিচিত একটি প্রতিষ্ঠান। বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে প্রথম সারিতে থাকা এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব সুবিধা এবং মানসম্মত একাডেমিক পরিবেশ নিশ্চিত করে থাকে।

বৃত্তির সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় যে সকল সুবিধা পাবেন:

  • টিউশন ফি: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • আবাসন: ক্যাম্পাসে বিনামূল্যে থাকার সুবিধা অথবা হাউজিং ভাতা।
  • মাসিক ভাতা: জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য আকর্ষণীয় মাসিক স্টাইপেন্ড।
  • স্বাস্থ্যবিমা: অধ্যয়নকালীন সময়ের জন্য সম্পূর্ণ স্বাস্থ্যবিমা সুবিধা।

আবেদনের যোগ্যতা

  • নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই অ-চীনা নাগরিক হতে হবে এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • বয়সসীমা: মাস্টার্স প্রোগ্রামের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর এবং পিএইচডির জন্য অনূর্ধ্ব ৪০ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্সের জন্য ব্যাচেলর ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এছাড়া ভালো একাডেমিক ফলাফল ও গবেষণায় আগ্রহ থাকা আবশ্যক।
  • স্বাস্থ্য: শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয় ও বিভাগসমূহ

এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা মূলত বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, কলা এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় অনলাইন আবেদন ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের কপি, সিভি, দুটি সুপারিশপত্র (Recommendation Letter), স্টাডি প্ল্যান, ভাষা দক্ষতার সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টাল (http://apply.international.suda.edu.cn)-এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।

NB
আরও পড়ুন