পুলিশ হত্যার বিষয়ে দ্রুত তদন্ত করা হবে: মির্জা ফখরুল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

জুলাই অভ্যুত্থান ঘিরে পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্ত দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগোবে এবং প্রয়োজনে অতিরিক্ত তদন্তও করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যেহেতু বিষয়টি আদালতে রয়েছে, তাই আইনগত প্রক্রিয়া মেনেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়েও কথা বলেন তিনি। তার ভাষায়, দীর্ঘদিন ধরে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হলো সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের ভিত্তি মজবুত করা।

নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল কৃতজ্ঞতা জানান ভোটারদের প্রতি। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনই তার শক্তি, আর সেই আস্থার মর্যাদা রাখতে দায়িত্বশীলভাবে কাজ করতে চান তিনি।

AS
আরও পড়ুন