ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে ‘আলোচনায় বসতে রাজি’ ট্রাম্প

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব আলোচনা করতে আগ্রহী এবং তিনি তাতে সম্মত হয়েছেন।

রোববার (১ মার্চ) ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায় এবং আমি রাজি। তাদের আরও আগেই এটি করা উচিত ছিল। যা সহজ এবং বাস্তবসম্মত ছিল, তা তারা অনেক দেরি করে করেছে। তবে আলোচনার নির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি।

ট্রাম্প আরও উল্লেখ করেন, পূর্ববর্তী আলোচনায় যুক্ত অনেকেই এখন আর বেঁচে নেই।

তিনি বলেন, ‘যাদের সঙ্গে আমরা কাজ করছিলাম, তারা কেউ কেউ চলে গেছে। তারা আরও আগেই আলোচনা করতে পারত এবং চুক্তি করতে পারত, কিন্তু তারা বেশি চালাকি করতে চেয়েছিল।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর একটি ‘নেতৃত্ব কাউন্সিল’ সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্বভার গ্রহণ করেছে। এতে তিনি, বিচার বিভাগের প্রধান ও শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য রয়েছেন।

এই মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার দিককে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সূত্র : রয়টার্স।

SN
আরও পড়ুন