কুয়েতে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক এফ-১৫ (F-15) যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইরান দাবি করেছে, তাদের হামলায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে। তবে এই দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানে থাকা পাইলটরা প্যারাসুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে মিডল ইস্ট আই-এর সূত্রগুলো উল্লেখ করেছে, পাইলটরা আমেরিকান নাকি ইসরায়েলি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুই দেশের সামরিক যোগসূত্র থাকার সম্ভাবনা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরাসরি দাবি করেছে তারা এই এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ঘটনা নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।
এখন পর্যন্ত কুয়েতি কর্তৃপক্ষ বা মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। পাইলটদের বর্তমান অবস্থান এবং জাতীয়তা নিশ্চিত করতে তদন্ত চলছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের
